বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরীপুরে দোয়া মাহফিল
আপডেট সময় :
২০২৫-১১-২৫ ১৫:৩৮:২২
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরীপুরে দোয়া মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরীপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে মৌলভী নাদেরুজ্জামান দারুল উলুম ক্বওমী মাদ্রাসা মাঠে শত আলেমের খতমে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ শাহীন।
রোগমুক্তি কামনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রাশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল বাশার, সাবেক মেম্বার আবুল বাশার সেলিম, রিয়াজ উদ্দিন, মনোয়ার হাসিব মামুন, যুবদল নেতা নুর নবী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আকাশ, মৌলভী নাদেরুজ্জামান দারুল উলুম ক্বওমী মাদরাসার শিক্ষক হাফেজ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
ওবায়দুর রহমান
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স