ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ


আপডেট সময় : ২০২৫-১১-২৩ ১০:৫২:৫৭
কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ
এস এম মামুন, যশোর 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার বিকেলে কেশবপুর বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।

এ সময় ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম-এর সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ