কেন্দুয়ায় তৎকালীন এসআই আব্দুল কাদেরসহ ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
আপডেট সময় :
২০২৫-১১-২১ ২০:৪১:১২
কেন্দুয়ায় তৎকালীন এসআই আব্দুল কাদেরসহ ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা এসআই মোঃ আব্দুল কাদের (বিপি নং ৭৭৯৭০২৬১৫৬)সহ মোট ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী এলাকার মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি (মামলা নং–১৬) দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি শেষে নেতাকর্মীরা কেন্দুয়ার ৬নং ওয়ার্ডে জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে তৎকালীন এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের উশৃঙ্খল ও সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণভয়ে নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে গেইট বন্ধ করলে অভিযুক্তরা গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি সাধন করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত ১নং সাক্ষী-বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর জামার কলার ধরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গালিগালাজ ও হত্যার হুমকি দেন তৎকালীন এসআই আব্দুল কাদের।
মামলার বাদী মোঃ জামাল উদ্দিন বলেন, এসআই আব্দুল কাদেরের নেতৃত্বেই পুরো হামলার ঘটনা ঘটেছে। তার গ্রেফতারের জোর দাবি জানাই।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় তদন্তের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আইনের চোখে পদ-পদবি নয়, অপরাধই মুখ্য।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স