মির্জাগঞ্জে বিএনপির সাবেক সভাপতিসহ ৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আপডেট সময় :
২০২৫-১১-২১ ১৭:৫৬:৪৪
মির্জাগঞ্জে বিএনপির সাবেক সভাপতিসহ ৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতিসহ ৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোসা. হাসিনা বেগম ও কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার ও মোসা. হাসিনা বেগম গত ২০২৪ সালের ৯ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় এবং মো. কামাল হোসেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়াও পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাজাদা’র পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য মো. শাহাজাদা’র দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স