ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সড়ক দূঘর্টনায় সাংবাদিকসহ ৫ আহত


আপডেট সময় : ২০২৫-১১-২০ ২০:৫২:০২
বোয়ালখালীতে সড়ক দূঘর্টনায় সাংবাদিকসহ ৫ আহত বোয়ালখালীতে সড়ক দূঘর্টনায় সাংবাদিকসহ ৫ আহত
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতল নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৫৭), আকিব (২৪), জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) এবং অটোরিকশা চালক মোরশেদ (৪৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়া থেকে আসা একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে একটি সিএনজির সামনের অংশ দুমড়ে যায় এবং চাকা খুলে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ