ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১১-২০ ১৮:৩২:৪৯
ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ ত্রিশালে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমানকে রেনেটা ফার্মাসিউটিক্যালসের আরএসএম আহসানুল হক শামীম কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ত্রিশাল মডেল ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফারিয়ার কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমানকে হুমকিদাতা আহসানুল হক শামীমকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা ফারিয়ার সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন , ফারিয়ার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান আরিফ , উপদেষ্টা মোঃ কামাল হোসেন, ইমরানুজ্জামান রনি। এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল মডেল ফারিয়ার সভাপতি দেলোয়ার হোসেন , সাধারণ সম্পাদক শরিফুজ্জামান আরিফ ,উপদেষ্টা মন্ডলী সহ ত্রিশাল ফারিয়ার নেতৃবৃন্দ। আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ