ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি বছরের ন্যায় এবারও রায়গঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-১১-১৮ ২২:৪৪:১৭
প্রতি বছরের ন্যায় এবারও রায়গঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল প্রতি বছরের ন্যায় এবারও রায়গঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জে: আল্লাহর রহমতে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়ন কল্পে ১০ / ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বাদ যোহর হতে অত্র মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির উদ্দোগে এ মাহফিল অনুস্ঠিত হবে। উক্ত মাহফিলে উপস্হিত থেকে দেশ-বরেণ্য আলোচিত ইসলামিক বক্তাগণ কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ফরমাইবেন। মাদ্রাসার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিত কামনা করেন মাদ্রাসা ও মাহফিল কর্তৃপক্ষ। উল্লেখ্য ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার ফজরের নামাজের পর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ