ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা


আপডেট সময় : ২০২৫-১১-১৮ ১৬:৫৭:১১
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে  বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম রবিউল ইসলাম (৩০)। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না-পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. আউয়াল হাওলাদার, মো. রাসেল ও মো. শাকিলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার ছাত্রদল নেতা রবিউল ইসলামের ওপর হামলা চালান। হামলার সময় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৮-১১-২০২৫ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ