রাজস্থলীতে জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানের বিরুদ্ধে অনিয়ম–বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন
আপডেট সময় :
২০২৫-১১-১৬ ২১:৪৩:৫২
রাজস্থলীতে জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানের বিরুদ্ধে অনিয়ম–বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন
রাজস্থলী(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা পরিষদে রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে রাজস্থলী প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বেলায়েত হোসেন। সঞ্চালনা করেন সমাজকর্মী আজিজুল রহমান। মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাঙ্গালহালিয়ার জিকু কুমার দে, ঘিলাছড়ি ইউনিয়নের মিনহাজ উদ্দীন কোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করেন—
জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন প্রকল্প, ভাতা, অনুদান ও বরাদ্দ বণ্টনে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, পক্ষপাতিত্ব ও বৈষম্য করা হচ্ছে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন,
“জনগণের অধিকার নিয়ে কারও স্বেচ্ছাচারিতা চলতে দেওয়া হবে না। আওয়ামী ফ্যসিষ্ট ও দোসরদের নিয়ে( দেওয়ান) কাজ পরিচালিত করছেন যার ফলে প্রকৃত সুবিধাভোগিরা বঞ্চিত হচ্ছেন। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজস্থলীর মানুষ একযোগে দাঁড়িয়েছি। অবিলম্বে অনিয়ম বন্ধ করে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—
“অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে—ইনশাল্লাহ।”
মোঃআইয়ুব চৌধুরী
রাজস্থলী, রাঙ্গামাটি
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স