ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় হিলালীর মনোনয়ন উদযাপনে বিএনপির আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৫-১১-১৫ ১৪:২০:৪৪
আটপাড়ায় হিলালীর মনোনয়ন উদযাপনে বিএনপির আনন্দ মিছিল আটপাড়ায় হিলালীর মনোনয়ন উদযাপনে বিএনপির আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীকে শুভেচ্ছা জানিয়ে আটপাড়ার নাজিরগঞ্জ বাজারে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় সুখারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও নাজিরগঞ্জ বাজার বিএনপি কার্যালয়ের উদ্যোগে নাজিরগঞ্জ বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত এ মিছিল বের করা হয়। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, ড. হিলালী সৎ, দক্ষ ও জনপ্রিয় নেতা; তার মনোনয়ন এলাকায় নতুন উদ্দীপনা জাগিয়েছে।

নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ