বড়াইগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
আপডেট সময় :
২০২৫-১১-১৫ ০০:১৩:০৪
বড়াইগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ওমর ফারুক খান,বিশেষ প্রতিনিধি নাটোর:
নাটোরের বড়াইগ্রামে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে, দোষীদের বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া পৌর এলাকার দিয়ারপাড়া নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আহত আলমগীর একই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ীর বড় ভাই নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রায় ১৫ বছর মাটি ব্যবসায়ী আব্দুল্লাহ'র কর্মচারী হিসেবে কাজ করতেন আলমগীর। ব্যবসায়িক লেনদেন নিয়ে আব্দুল্লাহর সঙ্গে মনোমালিন্য হয় দুজনের। ইতিপূর্বে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সালিশ করে সেটা সমাধান করা হয়। কিন্তু হঠাৎ করে গতকাল আমার ছোট ভাই আলমগীর তার ব্যবসার কাজে গেলে অতর্কিত আক্রমণ করে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। তিনি অভিযোগ করে আরো বলেন, আব্দুল্লাহ তার হাতে থাকার চাপাতি দিয়ে আমার ভাইয়ের মাথায় কোপ দেয়, সালমান হাফিজ চাকু দিয়ে পিঠে আঘাত করে। বর্তমানে আমার ভাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, ০৫ আগষ্টের পালাবদলের পর মাটি ব্যবসায়ী আব্দুল্লাহ আমার ছোট ভাই এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মব সৃষ্টি করে এক লক্ষ দশ হাজার টাকা আদায় করে।
তিনি প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা ও ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমের বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ওমর ফারুক খান,
বিশেষ প্রতিনিধি নাটোর :
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স