ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।


আপডেট সময় : ২০২৫-১১-১১ ২৩:৪৫:৫৪
ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি টিপ চাকু ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।


গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ রবিউল ইসলাম (২৬), সে তানোর থানার গাকরন্দ্র গ্রামের আবছার আলীর ছেলে ও একই এলাকার মোহাম্মদ নওশাদের ছেলে মোঃ রুবেল আলী (৩০)। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। তিনি জানান  পিতা- সাং- রায়তানবর্ষ, উভয় থানা- তানোর, জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-৮০ পিচ, ইয়াবা-, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০৪টি ও টিপ চাকু- ০১টি উদ্ধার করে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন হাটদহ নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থাান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল  উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ বিকালে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশী করে মোট ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।


ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থাান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। ৪। উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ধসঢ়;ধসঢ়; মিডিয়া’কে অনুরোধ করা হলো।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ