ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-১১-১১ ২২:২৫:১৪
চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার চারঘাটে বিজিবির অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চক মুক্তারপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এই ফেনসিডিল উদ্ধার করা হয়। রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৭২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর স্থানে টহল দিচ্ছিল বিজিবির দলটি। এ সময় মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাদকের বিরুদ্ধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ