ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিএসটিআই-এর অনুমোদনহীন সরিষার তেল বাজারজাত করায় জরিমানা

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-১১-১১ ১৭:১২:১১
রাজশাহীতে বিএসটিআই-এর অনুমোদনহীন সরিষার তেল বাজারজাত করায় জরিমানা রাজশাহীতে বিএসটিআই-এর অনুমোদনহীন সরিষার তেল বাজারজাত করায় জরিমানা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে নিউ খান ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়ের এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত সরিষার তেলের গুণগত মানের সনদ না নিয়েই অবৈধভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে আসছিল।


এছাড়াও, তারা অন্যের মোড়ক নকল করে বিস্কুট এবং অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও বিক্রি করছিল। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই, রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ