কেন্দুয়ায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর করুণ মৃত্যু
আপডেট সময় :
২০২৫-১১-১১ ২০:২৯:৪৫
কেন্দুয়ায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর করুণ মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান মৃত জুয়েল মিয়া ও আলেয়া খাতুনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ইমরানের বাবা প্রায় ৭–৮ মাস আগে মারা যান। মঙ্গলবার দুপুরে ইমরানের মা তাকে ঘরে দুধ খাইয়ে ভিজিএফের চাল আনতে বাইরে যান। যাওয়ার সময় বড় মেয়েকে ছোট ভাইকে খেয়াল রাখতে বলেন।
কিন্তু একসময় পরিবারের অগোচরে ইমরান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। নিহতের মা ভিজিএফ এর চাল নিয়ে আসার পথে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স