আব্দুল্লাহ আল নোমান
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (১০ নভেম্বর) সোমবার বেলা সাড়ে ১২ টার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দালাল চক্রের তিন সদস্য কে অর্থদন্ড প্রদান ভ্রাম্যমাণ এ আদালত। ভ্রাম্যমাণ এ আদালতের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ সময় থাকে সহায়তা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), ফরিদুল ইসলাম (২৫)। ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। তাদের মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজারসহ মোট ১১ হাজার অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ এ আদালত ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব দালালদের কাছে জিম্মি হয়ে পড়ছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। এসব দালাল রা (তাদের কে) সাধারণ রোগিদের কে সহায়তার কথা বলে হাসপাতালের আশপাশের ডাইগ্যনিষ্ট বা ল্যাবে নিয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা টেস্টর নামে চিকিৎসা সেবা কে ব্যয়বহুল করে তুলে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দালালদের দৌরাত্ম্য নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন। তারই নির্দেশনার আলোকে বিভিন্ন অভিযানের ধারাবাহিকতায় হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, '৫০ শয্যাবিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ৩ সদস্যকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।