ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় অভিমানে কীটনাশক পানে কলেজ ছাত্রের আত্মহত্যা


আপডেট সময় : ২০২৫-১১-১০ ১৪:১৭:৫৭
কেন্দুয়ায় অভিমানে কীটনাশক পানে কলেজ ছাত্রের আত্মহত্যা কেন্দুয়ায় অভিমানে কীটনাশক পানে কলেজ ছাত্রের আত্মহত্যা
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে রাব্বি হাসান অনিক (১৮) নামে এক কলেজ ছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের বাড়িতেই তিনি বিষপান করেন। পরে রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


নিহত রাব্বি বাদে আঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।


পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে রাব্বির ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। এ কারণে তিনি বাবা-মাকে নতুন ফোন কিনে দিতে বলেন। তবে তা সম্ভব না হওয়ায় অভিমান থেকেই রাব্বি কীটনাশক পান করেন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেলে জরুরি ভিত্তিতে পাঠান।


রাব্বির সহপাঠী মো. সাইম বলেন, “প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ করে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসে রাব্বি। খুব হাসিখুশি, ভদ্র ছেলে ছিল। তার হঠাৎ মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছে।”


কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে পারিবারিক অভিমান থেকেই রাব্বি বিষপান করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ