ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির সংকটে জিয়া পরিবারের মানুষের আস্থা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-১০ ১৪:১৬:১১
জাতির সংকটে জিয়া পরিবারের মানুষের আস্থা জাতির সংকটে জিয়া পরিবারের মানুষের আস্থা
 
 
 
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
 
ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন- স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে  শুধু  পচাঁত্তরের ৭ নভেম্বর নয় মহান স্বাধীনতা থেকে শুরু করে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল ছিল পরিবারটি,ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।


পরিষদের আহবায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মন্নানের সঞ্চালনায় গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসাইন চৌধুরী, মাহম্মদুল হক মেম্বার, ইউচুপ নবী, পল্টু বড়ুয়া, মোঃ হাসান চৌধুরী চেয়ারম্যান, ছৈয়দ হোসেন কন্ট্রাক্টর, নুরুল আলম মমতাজ ও মিজানুর রহমান অভি  প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দুর্বৃত্তদের গুলিতে আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সুস্হতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ