ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বান্দরবান গড়ব- এড. আবুল কালাম


আপডেট সময় : ২০২৫-১১-০৯ ১৫:৫৪:১২
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বান্দরবান গড়ব- এড. আবুল কালাম ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বান্দরবান গড়ব- এড. আবুল কালাম
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের  বান্দরবান-৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী  এড. আবুল কালামকে বিজয়ী করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব বিভাগের উদ্যোগে দায়িত্বশীল ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আইয়ুব আলী আনচারি’র সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি এড. কামরুল আমীন সিকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

 
সভায় প্রধান মেহমান ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস. এম. আব্দুস সালাম আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের  নায়েবে আমীর ও বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালাম, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা বদিউল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের (ভা.) আমীর মোহাম্মদ আবু নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও আগামী নাইক্ষ‍্যংছড়ি উপজেলার প্রার্থী মাওলানা রফিক বশরী এবং বান্দরবান পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ।

 
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম বলেন, “আমরা এমন একটি বান্দরবান গড়তে চাই যেখানে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে। বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না। বান্দরবানে মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ।”

 
তিনি আরও বলেন, “ভোট জনগণের মৌলিক অধিকার। কেউ যদি ভোট চুরি বা জালিয়াতির চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে। জনগণের ঐক্য ও সচেতনতা ন্যায়ভিত্তিক পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।”

 
এডভোকেট আবুল কালাম উপস্থিত যুব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দাঁড়িপাল্লার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবকরাই পরিবর্তনের অগ্রদূত- তাদের সাহস ও নিষ্ঠার মাধ্যমেই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বান্দরবান গড়ে উঠবে ইনশাআল্লাহ।” সভা শেষে বক্তারা এড. আবুল কালামের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ