ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাচা চেয়ারম্যান নিখোঁজের ১৫ বছর সন্ধান মিলেনি আজও


আপডেট সময় : ২০২৫-১১-০৮ ২১:৫২:২৯
বাচা চেয়ারম্যান নিখোঁজের ১৫ বছর সন্ধান মিলেনি আজও বাচা চেয়ারম্যান নিখোঁজের ১৫ বছর সন্ধান মিলেনি আজও
এম মনির চৌধুরী রানা বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বাচা নিখোঁজ হয় ৮ ই নভেম্বর ২০১০ সালে আইন শৃঙ্খলা বাহীনীর পরিচয়ে গুম করা হয় গাজীপুর চৌরাস্তার মোড় থেকে এই বলে অভিযোগ পরিবার এর, আজ ১৫ বছরেও মিলেনি বাচার খোজ। সেই বাচার গুম হওয়াকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় আজ ৮ ই নভেম্বর শনিবার বোয়ালখালী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর উপজেলার একটা কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয় এতে ।প্রধান অতিথি আবু সুফিয়ান,সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা। প্রধান বক্তা হাজী ইসহাক চৌধুরী, সাবেক আহ্বায়ক বোয়ালখালী উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হামিদুল হক মান্নান চেয়ারম্যান, গিয়াস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক চান্দগাঁও থানা বিএনপি, আনোয়ার হোসেন লিপু সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি, বাহাউদ্দীন ফারুক মুন্না বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাসাস,শাহ আলম যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, হাজী সেলিম চৌধুরী সাবেক আহ্বায়ক পোপাদিয়া ইউনিয়ন বিএনপির, সোলাইমান মেম্বার সাবেক সভাপতি আহল্লা করলডেঙ্গার ইউনিয়ন বিএনপির, আবু ছিদ্দিক সাবেক সভাপতি আমুচিয়া ইউনিয়ন বিএনপির, আবুল বশর চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির, ইউচুপ সাবেক সাধারণ সম্পাদক আমুচিয়া ইউনিয়ন বিএনপির, সাজ্জাদ হোসেন সাদ্দাম সদস্য সচিব বোয়ালখালী উপজেলা কৃষক দল। বক্তারা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান অতিদ্রুত সময়ের মধ্যে গুম হওয়া বাঁচা চেয়ারম্যানের সন্ধান দিতে।প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনয়ার ইকবাল হোসেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ