জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুলাদীতে বিএনপির বর্ণাঢ্য র্যালীতে হাজারও মানুষের ঢল
আপডেট সময় :
২০২৫-১১-০৮ ১৯:৫৪:১১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুলাদীতে বিএনপির বর্ণাঢ্য র্যালীতে হাজারও মানুষের ঢল
মুলাদী প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুলাদীতে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে হাজারও মানুষের ঢল নামে। আজ শনিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির কার্যালয় এর সামন থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান।
প্রধান অতিথি আলহাজ¦ আঃ ছত্তার খান তার বক্তব্যে বলেন, বিগত ১৭বছর বিএনপির সকল কর্মসুচি বরিশাল জেলা তথা মুলাদীর মাটিতে বাস্তবায়ন করে আসছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করবো।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘা, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আনসার উদ্দিন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইউসুফ প্যাদা, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন মাষ্টার, বিএনপি নেতা আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, সেলিম আহম্মেদ দুলাল, বরিশাল উত্তর জেলা ওলামা দল সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন খান, উত্তর জেলা জাসাস সভাপতি হুমায়ুন কবির ঢালী, উত্তর জেলা মহিলাদল সদস্য সচিব এ্যাড. লিপি নাসরিন, উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, জেলা ছাত্রদল সহ- সভাপতি বনি আমিন খান, উপজেলা শ্রমীকদল সিনিয়র সহ-সভাপতি কালাম মল্লিক, পৌরসভা কৃষকদল সভাপতি আল আমিন রাড়ী, সদস্য সচিব মিরাজ মুন্সি, উপজেলা মৎস দল সভাপতি কালাম মাঝি, উপজেলা মহিলাদল সাধারন সম্পাদক আফসানা মীম, পৌরসভা মহিলাদল সভাপতি সালমা বেগম, সাধারন সম্পাদক সুমা বেগম, সহ-সভাপতি তানিয়া সুলতানা বীথি, পৌরসভা মৎসদল সভাপতি ইব্রাহীম মোল্লা, যুবদর নেতা শফিকুল ইসলাম অভি খান, আজিম আকন, তমাল খান, রাসেল হাওলাদার, লাল চান, উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ন-আহবায়ক নজরুল হাওলাদার, পৌরসভা স্বেচ্ছাসেবকদল আহবায়ক আফজাল হোসন, যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদার, কাইয়ুম খান, পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফউদ্দিন রেজা, ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন রাড়ী, জিয়া স্মৃতিসংঘ সহ-সভাপতি মাসুদ শেখ, নিরাব খান সহ হাজার হাজার নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স