ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দের সাথে বিএনপি'র নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-০৮ ১৯:৩৫:০৯
কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দের সাথে বিএনপি'র নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দের সাথে বিএনপি'র নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (৭ নভেম্বর) রাত দশটায় শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাকক্ষে আশ্রমের নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপি'র আহবায়ক আব্দুল মান্নান, কাউখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার সহ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ