ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ফ্রেশারস রিসেপশন অ্যান্ড অরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-১১-০৬ ১৮:০৩:৩৫
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ফ্রেশারস রিসেপশন অ্যান্ড অরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ফ্রেশারস রিসেপশন অ্যান্ড অরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত

মোঃ মাহাবুল্লাহ হাসান,
 বিশেষ প্রতিনিধিঃ

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (ইউনানী),লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেশারস রিসেপশন অ্যান্ড অরিয়েন্টেশন ২০২৫’ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণ ও পরিচিতির এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন দেশের ইউনানী চিকিৎসা শিক্ষার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর জেলা সুরাইয়া আক্তার লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার মাহবুব আনোয়ার, SUP, PSC, পরিচালক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া ইউনানী বিশেষজ্ঞ ডা. মোঃ খায়রুল আলম, পিএইচডি, পরিচালক, ইউসুফ হারুন জেনারেল হাসপাতাল, লক্ষ্মীপুর, উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল ইসলাম এবং উপাধ্যক্ষ ডাঃ মাহমুদুল হাসান ভূঁইয়া এছাড়াও অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়।


প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা প্রফেসর কামরুন নাহার পলিন, সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং
সম্মানিত প্রতিষ্ঠাতা ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর ও চিফ মুতাওয়াল্লি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, অনুষ্ঠানের আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন।


৬ নভেম্বর সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দে মেতে ওঠে। উপস্থিত বক্তারা ইউনানী চিকিৎসা শিক্ষার গৌরবময় ঐতিহ্য, মানবসেবার পবিত্র আদর্শ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ইউনানী দর্শনের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি   আরো প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটির প্রথম অংশ আলোচনা শেষ হওয়ার পর দ্বিতীয় অংশে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। উক্ত পর্বে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তোলে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ