ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে অফিসে ঢুকে মারধোর করলো ছাত্রদল নেতা


আপডেট সময় : ২০২৫-১১-০৬ ১৭:০১:২৫
নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে অফিসে ঢুকে মারধোর করলো ছাত্রদল নেতা নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে অফিসে ঢুকে মারধোর করলো ছাত্রদল নেতা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে অফিসে ঢুকে মারধোর করেছে উপজেলা ছাত্রদলের সম্পাদক রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২)। এব্যাপারে ১৮৬/৩৬২/৩৫৩ পেনাল কোড ১৮৬০ ধারামতে নকলা থানায় একটি মামলা রুজু হয়েছে মামলা নং ৫ তারিখ ৫/১১/২০২৫ ইং।



এব্যাপরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদী জানান, ৫ নভেম্বর বেলা আড়াইটায় রাহাত ও ফজলু আমার অফিসে এসে জানতে চায় আমি এখনো কেন বদলি হচ্ছি না, কৃষি প্রণোদনা কারা পাচ্ছে এবং নেতাদের ভাগ কত, এরপর তারা বলে, ছাত্রদলের ভাগ দিতে হবে। আমি জানাই, সরকারি প্রণোদনা কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, আমি বিষয়টি তাৎক্ষণিক ভাবে স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলমকে ফোনে জানালে রাহাত আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফজলুকে নিয়ে আমাকে অফিসের ভেতরেই আমাকে মারধোর শুরু করে, আমি ডাকচিৎকার করলে আমার সহকর্মীরা এসে আমাকে দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার করে। এর ফাকে হামলাকরীরা দ্রুত পালিয়ে যায়।



এবিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি। অভিযুক্ত নকলা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রাহাত হাসান কাইয়ুমকে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদবী ও ছাত্রদলের সদস্য পদ থেক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে যেহেতু থানায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম, জানান কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে তবে এখনো কেও গ্রেফতার হয়নি। অপরদিকে কৃষি কর্মকর্তার উপর দুর্বৃত্ত হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বাংলাদেশ সিভিল (কৃষি) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ ড.মোঃ সাহিনুল ইসলাম লিখিত বিবৃতি প্রদান করেন এবং নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা / কর্মচারীগন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে, এতে সাংবাদিকদের সাথে কথা বলেন সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন এনি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ