ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে রেলস্টেশনে প্ল্যাটফর্মে সলিং এর উপরে ঢালাই,​ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ২৩:২২:১৭
বদরগঞ্জে রেলস্টেশনে প্ল্যাটফর্মে সলিং এর উপরে ঢালাই,​ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ। বদরগঞ্জে রেলস্টেশনে প্ল্যাটফর্মে সলিং এর উপরে ঢালাই,​ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ।
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্হানীয়দের অভিযোগ ও সরজমিন গিয়ে দেখা যায়  সাব- ঠিকাদার তরিকুল ইসলাম তারেক একেবারে  নিম্নমানের উপকরণ ও পুরাতন ইটের উপরে(সলিং) ঢালাই করছেন। নিম্নমানের খোয়া বালু মিশ্রিত ও পাথর ও  দিয়ে পূর্বের ইটের উপর ঢালাই করলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন সাব-ঠিকাদার তরিকুল ইসলাম।

 
বুধবার ৫ নভেম্বর দুপুরে স্টেশনে এলাকায় পূর্বের ইটের উপর ঢালাই ও পুরাতন ইট দিয়ে ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়। এ সময় নিম্নমানের বালু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন স্টেশন মাস্টার। তার কথা তোয়াক্কা না করে ঠিকাদার তরিকুল ইসলাম ইচ্ছামত পুরাতন ইটের উপর ঢালাই করতে গেলে স্থানীয়রা কাজে বাধা দেন।

 
জানা যায়, স্টেশনের রিপিয়ারিং ও ঢালাই কাজের নিয়োগ পান জামিল এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কাজের দায়িত্ব নেন তরিকুল ইসলাম তারেক নামে  একটি সাব-ঠিকাদার। কোন এস্টিমেট ছাড়াই বদরগঞ্জ স্টেশনের মুসাফিরখানা সহ পুরাতন ইট দিয়ে ড্রেন নির্মাণ ও পুরাতন ইটের উপরে নিম্নমানের বালু দিয়ে ঢালাই দেওয়া শুরু করেন

 
হাবিবুর রহমান এক যুবক বলেন, পুরাতন ইট ভালভাবে পরিস্কার না করে তড়িঘড়ি নিম্নমানের খোয়া বালু মিশ্রিত ঢালাই দেয়া হচ্ছে। এতে কয়েক মাস যেতে না যেতেই ঢালাই উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি রেলে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। 

 
স্থানীয়দের অভিযোগ, বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুরাতন ইটের ওপর নিম্নমানের বালু দিয়ে পূর্বের যে ছিল তার উপরেই ঢালাই করছেন। বিষয়টি দেখতে পেয়ে কাজে বাধা দেন।

 
সাব-ঠিকাদার তরিকুল ইসলাম বলেন, আমার কাছে কাজের কোন এস্টিমেট নেই। আমাকে যেভাবে বলা হয়েছে আমি ওভাবেই কাজ করছি।

 
রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, রেলওয়ে স্টেশনে রেফারিং  কাজ হচ্ছে। আমি সাব-ঠিকাদার তরিকুল ইসলামের কাছে কাজের এস্টিমেট দেখতে চেয়েছিলাম, তিনি আমাকে দেখেননি। নিম্নমানের বালু দিয়ে কাজ করতে ধরায় আমি মোটা বালু দিয়ে কাজ করতে বলেছিলাম আমার কথা শোনেননি তিনি তার মত করে কাজ করে যাচ্ছেন।

 
এ বিষয়ে দিনাজপুর জেলা রেলওয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রংপুর আই ডাব্লু  শফিকুল ইসলাম স্বপন মুঠো ফোনে বলেন, রেলওয়ে স্টেশনে রেফারিং কাজ সঠিকভাবে হচ্ছে। যেভাবে এস্টিমেট আছে ওভাবেই কাজ করা হচ্ছে। কোন ঠিকাদার ও প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কিছুই নেই। কিন্তু কাজ সঠিক হচ্ছে বলে তিঁনি দাবি করেন।
 
 
লালমনিরহাটের রেলওয়ে বিভাগীয় ব্যবস্হাপক আবু হেনা মোস্তফা আলম মুঠোফোন বলেন, ঐ ষ্টেশনে কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রয়োজনে তাদের ঠিকাদার বিল আটকে দেওয়া হবে।
 
 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ