ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর জনসভায় জনতার ঢল


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ২০:৪০:১৫
মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর জনসভায় জনতার ঢল মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর জনসভায় জনতার ঢল
 
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
বিভিন্ন স্লোগান সহকারে মিছিল নিয়ে চতুর্দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত হয় জনসভার মাঠে। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই জনতার ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয় জনসভার মাঠ। এই জনতার ঢলের মাঝে দাঁড়িয়ে হৃদয়স্পর্শী বক্তব্য দেন, জনসভার প্রধান অতিথি, এবং যার জন্য সৃষ্ট জনতার ঢল সেই জন কাঙ্ক্ষিত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এসময় নেতাকর্মী ও সাধারণ জনতার মুহুর্মুহু করতালি আর বিভিন্ন স্লোগানে কম্পিত হতে থাকে জনসভাস্থল। 
 
 
বুধবার ( ৫ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাদুমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভাটি অনুষ্ঠিত হয়।

 
জনসভায় আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত সকলকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান, এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়াবলি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

 
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাডভোকেট মহসিন উদ্দিন।

 
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি এ এইচ জাকির, বিএনপি নেতা ফিরোজ আলম গোলদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, বিএনপি নেতা হাসিবুল তালুকদার প্রমুখ।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ