ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে পিরোজপুর ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ২০:৩১:৪৪
কাউখালীতে পিরোজপুর ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কাউখালীতে পিরোজপুর ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পরে কাউখালী উত্তর ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন পিরোজপুর ২ আসনের (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী।



এ সময় বাজারের উভয়ের পাশের অবস্থিত বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীর সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণসহ গণ সংযোগ করেন। ব্যবসায়ীদের কাছে সুন্দর আগামীর পথে এগিয়ে যাব এক সাথে, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির গড়ার লক্ষ্যে দাড়িপাল্লায় মার্কায় ভোট কামনা করেন। আমাদের দল ক্ষমতায় গেলে আপনাদের কোন চাঁদা দিতে হবে না। আপনারা নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। সাধারণ জনগণ আমাদের দল দ্বারা নিরাপদ থাকবে। এই ওয়াদা আমি আপনাদের দিচ্ছি। একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের সরকার গঠনের সুযোগ করে দিয়ে দেখেন। এলাকার সমস্যা গুলো চিহ্নিত অগ্র অধিকারের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ।


এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা গোলাম মোস্তফা মুসা সহ স্থানীয় নেতৃবৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ