কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে দিনব্যাপী ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-০৫ ১৬:৪৩:০৮
কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে দিনব্যাপী ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত জাহান। প্রশিক্ষণে উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরসহ মোট ১৩ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী পারভিন আক্তার। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের মামলা ও রিপোর্টিং এর উপর লিখিত পরীক্ষার উপর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স