ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন বিদেশি মদ জব্দ


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৬:১২:০৪
নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন বিদেশি মদ জব্দ নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিদেশি মদ জব্দ
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।


বিজিবি জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল খারনৈ ইউনিয়নের বনবেড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার ১১৭০ এমসি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশে অভ্যন্তরে লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা নাম এলাকা থেকে, মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল এমসি ডুয়েলস ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। বিজিবির অধিনায়ক জানান, জব্দকৃত মোট ৬৫ বোতল বিদেশি মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ