ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ র‍্যাব ১৪ হাতে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ১৯:১০:১০
ময়মনসিংহ র‍্যাব ১৪  হাতে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহ র‍্যাব ১৪ হাতে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,  ক্যাম্প কর্তৃক ০১বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হানিফ মিয়া (২৫) গ্রেফতার করা হয়েছে।

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. রাত অনুমান ২১:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-০৬, তারিখ-০২/০৯/২০২১, জিআর নং-৯৬৪/২১, প্রসেস-৩২/২৪, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ মোতাবেক ০১ (এক) বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হানিফ মিয়া (২৫), পিতা-ইদ্রসি আলী, সাং-গোয়াতলা মধ্যপাড়া, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 ময়মনসিংহ জেলার তারাকান্দা  থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ  ব্যবস্থা গ্রহণের জন্য  হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ