ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ০০:৫২:১৬
নেত্রকোনা-৪ আসনে বিএনপির  প্রার্থী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর
স্টাফ রিপোর্টারঃ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। অষ্টম জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিভিন্ন মামলা থেকে হাইকোর্টের খালাস ও জামিন পেয়ে ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান।

মনোনীত হওয়ায় এলাকায় দলীয় নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ