ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি-খাদিমুল, সাধারণ সম্পাদক-আব্দুল জব্বার


আপডেট সময় : ২০২৫-১১-০৩ ০০:১৯:১৩
জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি-খাদিমুল, সাধারণ সম্পাদক-আব্দুল জব্বার জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি-খাদিমুল, সাধারণ সম্পাদক-আব্দুল জব্বার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। 

এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো: খাদিমুল ইসলাম ও মো: আব্দুল জব্বার। 

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 


এ নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোটার ছিলেন ৪৮ জন। এ নির্বাচনে শতভাগ ভোট পোল হয়। 

নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো: খাদিমুল ইসলাম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: মুন্না পেয়েছেন ১৩ ভোট। 

সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল জব্বার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: খন্দকার মলিন পেয়েছেন ১৪ ভোট। 

নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ