ধানের শীষের পক্ষে জনমত গঠনে সেলবরষে আনিসুল হকের উঠান বৈঠক
আপডেট সময় :
২০২৫-১১-০২ ১৭:১০:৪৯
ধানের শীষের পক্ষে জনমত গঠনে সেলবরষে আনিসুল হকের উঠান বৈঠক
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪ ও ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই আগামী নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।
আনিসুল হক আরও বলেন, হাওরাঞ্চলের মানুষ, বিশেষ করে নারীরা, শিক্ষা ও কর্মসংস্থানে পিছিয়ে আছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে, তবে জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি বিশ্বাস করে নারীদের সুযোগ ও সক্ষমতা কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স