ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া বলাইশিমুলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-১১-০২ ১৭:০১:০৪
কেন্দুয়া বলাইশিমুলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন্দুয়া বলাইশিমুলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

বাশীহাটি গ্রামের আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, জমির খারিজ প্রস্তাব পাঠানোর সময় ভূমি কর্মকর্তা প্রতি প্রস্তাবে ৫০০ টাকা করে “অডিট খরচ” বাবদ ঘুষ দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধের হুমকিও দেন বলে তিনি অভিযোগ করেন।

আজহারুল ইসলাম দাবি করেছেন, কথোপকথনের অডিও প্রমাণ তার মোবাইলে রয়েছে। তিনি জানান, ওই কর্মকর্তা ইউনিয়নের বহু মানুষের কাছ থেকেও অনৈতিকভাবে অর্থ আদায় করেছেন।

অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ