ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-০২ ১১:২৬:২৭
নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবার (SEF Foundation) আয়োজিত বার্ষিক ‘শাহীন বৃত্তি পরীক্ষা ২০২৫’ শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

নালিতাবাড়ী শাহীন স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জানা যায়, ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়।

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার পরিচালক রবিন খান বলেন, “অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

আয়োজক কর্তৃপক্ষ জানায়, আগামী ২০ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ