ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-০১ ০১:১৬:৪৭
রায়গঞ্জে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রায়গঞ্জে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ)

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ পৌর শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় দারুল ফাতাহ ট্রাস্ট হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।

‎পৌর আমীর আলহাজ্ব হোসেন আলীর সভাপতিত্বে এবং পৌর সহকারী সেক্রেটারি মো. মনিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা আমীর জননেতা মো. আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, ছাত্রশিবিরের সহকারী কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র জনাব মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাসুদ রানা প্রমুখ।

‎বক্তারা বলেন, সমাজে ন্যায়-নীতি, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দায়িত্বশীলদের উচিত নিজেদের চরিত্র, জ্ঞান ও সংগঠন পরিচালনার দক্ষতা বৃদ্ধি করা, যাতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

‎বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ