ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎অসহায় তশিলা খাতুনকে ঘর নির্মাণ করে দিল আলোর দিশারী যুব সংগঠন। ‎


আপডেট সময় : ২০২৫-১০-৩১ ২২:০১:৪০
‎অসহায় তশিলা খাতুনকে  ঘর নির্মাণ করে দিল আলোর দিশারী যুব সংগঠন। ‎ ‎অসহায় তশিলা খাতুনকে ঘর নির্মাণ করে দিল আলোর দিশারী যুব সংগঠন। ‎
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:


‎কিশোরগঞ্জ হোসেনপুরের সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের অসহায় মহিলার ঘর নির্মাণ করে দিয়েছে ” আলোর দিশারী যুব সংগঠন ” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

‎জানা যায়, মৃত নূরু মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন।  বছর খানেক আগে তিনি মারা যান। স্বামী মারা যাওয়ায় বিধবা মহিলা খুব কষ্টে দিনযাপন করে আসছেন। তার ছেলের ছোট ঘরে থাকতেন কিন্ত একেই ঘরে সবাই থাকা কষ্ট হয়ে যেত,কিন্তু নিজের মাথা গোজার মতো কোন ঘর ছিলনা।  মাহিলার বসবাসের অসুবিধার কথা শুনে এগিয়ে আসে আলোর দিশারী যুব  সংগঠন। পরবর্তীতে সংগঠনের সেচ্ছাসেবী ও অন্য সকল মানুষের আর্থিক সহোযোগিতায় ঘরটি নির্মাণে সহায়তা করা হয়।
‎ঘর পেয়ে আসহায় মহিলা আনন্দে আত্নহারা।
‎তাদের ঘরটি অনেক সুন্দর হয়েছে বলে জানায় সে। তিনি বলেন, “এতদিন ছেলের ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো, এখন নিজের ঘরে থাকতে পারবো,  এর চেয়ে আনন্দের আর কি হতে পারে”। এসময় সংগঠনের জন্য এবং এর সাথে জড়িত সকল সদস্যদের জন্য তিনি দোয়া করেন। ভবিষ্যতেও যাতে একরকম ভালো কাজ করতে পারে এই আশা করেন তিনি।

‎ঘর হস্তান্তরের সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মাওলানা মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম,সমাজ কল্যান সম্পাদক  মোঃওয়াহিদ মিয়া,ধর্ম বিষয় সম্পাদক মাওলানা সারোয়ার হুসাইন,আব্দুল কদ্দূস,মজিবুর রহমান ও আব্দুল মোতালিব সহ সংগঠন সদস্য ও এলাকার গন্যমন্য ব্যাক্তিসমূহ।
‎এসময় সংগঠনটির সভাপতি জানান, এটি তাদের গৃহ নির্মান প্রকল্প -১,আসহায় মহিলার ঘর নির্মাণে সহায়তা করতে পেরে তিনি অনেক খুশি, পাশাপাশি সংগঠনের সকল সদস্যদেরও তিনি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে থাকার আশ্বাস দেন। তিনি আরো বলেন, সদস্যদের টাকায়  পরিচালিত হয় সংগঠনটি তাই ইচ্ছা থাকা সত্বেও এধরণের কাজে তেমন সহায়তা করা যাচ্ছে না। তাই সমাজের বিত্তশালীরা যদি সংগঠনের আর্থিক সাহায্যে এগিয়ে আসেন তাহলে সংগঠনটি গরীব-দুঃখীদের পাশে আরো ভালভাবে দাড়াতে পারবে। তাই বিত্তবানদেরকে সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের প্রধান পরিচালক মোহাম্মদ শাব্বির আহমদ নাঈম ।

‎আলোর দিশারী যুবসংগঠনটি ২০২৩ সালে কয়েকজন বন্ধু, সহপাঠি ও বড় ভাইদেরকে নিয়ে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে সংগঠনটি। এর আগেও তারা গরীর অসহায় পরিবারের পাশে দাড়িছেন।তাছাড়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ,রমজানে ইফতার সামগ্রী, প্রতি ঈদে অসহায় পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা উপহার কর্মসূচি সহ উন্নয়ন মূলক কর্মকাণ্ডে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি।
‎পরিশেষে মসজিদে ইমাম সাহেব এর দোয়ার মাধ্যমে ঘরটি উদ্বোধন করে মহিলার কাছে হস্তান্তর করা হয়।



মাহফুজ রাজা,

স্টাফ রিপোর্টার 

০১৭১৮৯০৬৫৮৫



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ