ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


আপডেট সময় : ২০২৫-১০-৩০ ১৭:৫৪:৪৪
কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ঃ০০ টার দিকে কৃষি অফিসের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, সমাজসেবা অফিসার মতিউর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ফসলের উৎপাদন এবং আবার বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,৩০/১০/২০২৫।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ