ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে কুড়িগ্রামের সাবেক ভিসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।


আপডেট সময় : ২০২৫-১০-৩০ ১৬:৫০:০৬
বদরগঞ্জে কুড়িগ্রামের সাবেক ভিসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। বদরগঞ্জে কুড়িগ্রামের সাবেক ভিসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 

রংপুরে বদরগঞ্জে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের  সাবেক ভিসি জাকির হোসেন বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ৩০ অক্টোবর দিবাগত রাতে উপজেলা    মধুপুর ইউনিয়ন পাকের মাথা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।গভীর রাতে ডাকাতদল বাসার বারান্দায় গ্রিলের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলে।পরিবারের সদস্যর টের পায়।এসময় ডাকাতদল তাদের উপর চেতনানাশক ওষুধ স্প্রে করলে পরিবারের সবাই  অজ্ঞান হয়ে পড়ে।এসময় ডাকাতদল
ঘরের আলমারি ভেঙ্গে নগট ৬ লক্ষ টাকা  ও ৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়।


পরিবারে এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন,১৫-২০ দিন আগে একবার  ডাকাতদল এসেছিলেন বাড়িতে ডাকাতি করার জন্য । কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। 

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, আমি বিষয়টি গভীর ভাবে তদন্ত করছি।পাশাপাশি রংপুর থেকে সিআইডি দল এসে কাজ করছেন।ওসি  আরো বলেন,আমরা ডাকাতদলকে  ধরার ও লুট হওয়া মালমাল উদ্ধার চেষ্টা চালাচ্ছি।

৩০/১০/২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ