ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ২১:৪১:৪৮
ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 
নিহতরা হলেন, রায়পুর গ্রামের আলম মিয়ার তিন বছর বয়সী ছেলে সাকিন মিয়া এবং একই গ্রামের সাবিকুল মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে নাওশীন। নাওশীন রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।

 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির সামনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল চারটার দিকে স্থানীয়রা ডোবা থেকে সাকিনের মরদেহ এবং সন্ধ্যা ছয়টার দিকে নাওশীনের মরদেহ উদ্ধার করেন। পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ