কেন্দুয়ায় জুয়ার আড়ালে ষাঁড়ের লড়াই জব্দ ষাঁড় নিলামে বিক্রি
আপডেট সময় :
২০২৫-১০-২৯ ১৯:২০:০৯
কেন্দুয়ায় জুয়ার আড়ালে ষাঁড়ের লড়াই জব্দ ষাঁড় নিলামে বিক্রি
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭” এর ধারা ১১ লঙ্ঘনের অভিযোগে লড়াই থেকে জব্দ করা ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার রামপুর বাজারে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ষাঁড়টি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।
কেন্দুয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে স্থানীয় একটি চক্র আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সেখানে অভিযান চালালে লড়াইকারীরা পালিয়ে যায় এবং একটি ষাঁড় ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরে দিনভর অপেক্ষার পরও ষাঁড়টির প্রকৃত মালিক না পাওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করে মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা অনুযায়ী ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রশাসনের এ ধরনের আইনানুগ পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে জুয়া প্রতিরোধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ষাঁড়টির মালিককে না পাওয়ায় এবং জুয়া আইনের বিধান অনুসারে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।”
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২৯-১০-২০২৫
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স