ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদী সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চড়মে


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৭:৪৭:০৩
কটিয়াদী সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চড়মে কটিয়াদী সড়কে বড় বড় গর্ত,জনদুর্ভোগ চড়মে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী-টু-মটখোলা সড়কে কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে রাস্তাটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার লোকজন গাজীপুর ও ঢাকায় যাতায়াতের জন্য প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ব্যবসায়ী, কৃষক ও রোগীবাহী যানবাহনের চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ আরো তীব্র আকার ধারণ করেছে। এ সড়কে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা।


সরেজমিনে দেখা গেছে, কটিয়াদী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি সংযোগ সড়ক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদরাসার অসংখ্য শিক্ষার্থীরা যাতায়াত করে। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসগুলোসহ অন্যান্য যাত্রীবাহী বাস যেমন, অনন্যা সুপার, যাতায়াত, জলসিরি, উজানভাটি বাস নিয়মিত এই রাস্তা ব্যবহার করে। এছাড়াও প্রতিদিন রিকশাসহ ছোট-বড় যানবাহন চলে থাকে। জনবহুল রাস্তা জুড়েই পিচ উঠে গিয়ে অধিকাংশ স্থানে ছোট-বড় গর্তে ভরে গেছে। সড়কের বেহাল অবস্থা যাত্রী ও যানবাহনের জন্য দৈনন্দিন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


স্কুলশিক্ষার্থী মুক্তা আক্তার জানান, প্রতিদিন স্কুলে যাতায়াত করা খুবই কষ্টকর। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে। বেতাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান- কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত সড়কের বড় বড় গর্ত এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে দুর্ঘটনার শিকার হ”েছন যাত্রীরা। দ্রুত সড়ক সংস্কারের কাজ বাস্তবায়ন করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। কিশোরগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সাকিল মোঃ ফয়সাল জানান-অর্থ বরাদ্ধের কাজ প্রক্রিয়াধীন শীগ্রই রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হবে।



কটিয়াদী সড়কে বড় বড় গর্ত,জনদুর্ভোগ চড়মে :কিশোরগঞ্জের কটিয়াদী-টু-মটখোলা সড়কে কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত । বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে রাস্তাটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার লোকজন গাজীপুর ও ঢাকায় যাতায়াতের জন্য প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্তার কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ব্যবসায়ী, কৃষক ও রোগীবাহী যানবাহনের চলাচল ব্যাহত হওয়ায় স্তানীয়দের দুর্ভোগ আরো তীব্র আকার ধারণ করেছে। এ সড়কে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, কটিয়াদী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি সংযোগ সড়ক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদরাসার অসংখ্য শিক্ষার্থীরা যাতায়াত করে।


কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসগুলোসহ অন্যান্য যাত্রীবাহী বাস যেমন, অনন্যা সুপার, যাতায়াত, জলসিরি, উজানভাটি বাস নিয়মিত এই রাস্তা ব্যবহার করে। এছাড়াও প্রতিদিন রিকশাসহ ছোট-বড় যানবাহন চলে থাকে। জনবহুল রাস্তা জুড়েই পিচ উঠে গিয়ে অধিকাংশ  স্থানে ছোট-বড় গর্তে ভরে গেছে। সড়কের বেহাল অবস্থা যাত্রী ও যানবাহনের জন্য দৈনন্দিন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


স্কুলশিক্ষার্থী মুক্তা আক্তার জানান, প্রতিদিন স্কুলে যাতায়াত করা খুবই কষ্টকর। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে। বেতাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান- কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত সড়কের বড় বড় গর্ত এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে দুর্ঘটনার শিকার হ”েছন যাত্রীরা। দ্রুত সড়ক সংস্কারের কাজ বাস্তবায়ন করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। কিশোরগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সাকিল মোঃ ফয়সাল জানান-অর্থ বরাদ্ধের কাজ প্রক্রিয়াধীন শীগ্রই রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হবে।

 

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ