ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চো'রাচালান মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মল্লিক কে গ্রে'ফতার করেছে র‌্যা'ব


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৬:১৮:২৮
চো'রাচালান মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মল্লিক কে গ্রে'ফতার করেছে র‌্যা'ব চো'রাচালান মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মল্লিক কে গ্রে'ফতার করেছে র‌্যা'ব
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি: চোরাচালান মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মল্লিক (৩৪)’কে ফরিদপুরের কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


১। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল বিশেষ ক্ষমতা আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মল্লিক (৩৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।


২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলার চৌগাছা থানার মামলা নং- ১৪, তারিখ- ১৩/০২/২০১৩ খ্রি., ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি(২) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সবুজ মল্লিক (৩৪), পিতা- মৃত মিজান মল্লিক, সাং- ইষান গোপালপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।


৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


 


নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ