ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন গাভিন গরুর মৃত্যুতে নিঃস্ব কৃষক এমদাদুল


আপডেট সময় : ২০২৫-১০-২৬ ১৮:১২:২০
তিন গাভিন গরুর মৃত্যুতে নিঃস্ব কৃষক এমদাদুল তিন গাভিন গরুর মৃত্যুতে নিঃস্ব কৃষক এমদাদুল
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের কৃষক এমদাদুল হকের তিনটি গাভিন গরু একে একে মারা গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা।হঠাৎ এমন ক্ষতিতে তিনি পুরোপুরি দিশেহারা। স্থানীয় ইউপি সদস্য মামুন আকন্দ জানান, উপজেলা থেকে আজিনুর নামে এক পশুচিকিৎসক এসেছিলেন। তিনি বলেছেন, গরুগুলো তড়কা জাতীয় রোগে মারা গেছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল কুমার বলেন,গরুগুলো না দেখে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষককে আবেদন করতে বলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তা করা হবে। এ ঘটনায় এলাকায় অন্যান্য গরুর মালিকদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত টিকা ও চিকিৎসা সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন। ## মোঃ শহীদুল ইসলাম ধর্মপাশা,সুনামগঞ্জ। ০১৯১১৬২১৫৫৪ ২৫.১০.২০২৫ ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ