ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দখলমুক্ত শহর গড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান


আপডেট সময় : ২০২৫-১০-২৫ ১৫:১২:৩৩
কেন্দুয়ায় দখলমুক্ত শহর গড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান কেন্দুয়ায় দখলমুক্ত শহর গড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখলমুক্ত রাখতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর এলাকার কোর্ট রোড, সাজিউড়া মোড়, চিরাং মোড়, বাজার রোড, সিএনজি স্টেশন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি জায়গায় নির্মাণাধীন একটি অবৈধ ভবনের কাজ বন্ধের নোটিশ দেওয়ার পরও নির্মাণ চলছিল। পরে ওই ভবনের অবৈধ অংশ ভেক্যু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে মুরগি জবাই করে রাস্তার ওপর রক্ত ফেলায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পুলিশ ও আনসার সদস্যসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন,দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। আজ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শহরের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা ও সাধারণ মানুষের চলাচলে নির্বিঘ্নতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ২৩-১০-২০২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ