ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা


আপডেট সময় : ২০২৫-১০-২৫ ১৩:১৮:০৩
দেবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের  জরিমানা দেবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে খাবারে ক্ষতিকারক রঙ মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দেবীগঞ্জ বাজারে অবস্থিত নেহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দাদা নাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকারক রঙ ব্যবহারের কারণে থানা পাড়ায় অবস্থিত শাপলা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা বলেন, জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারি ও দুইটি হোটেলে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। বার্তা প্রেরক: মো. আক্তারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি ০১৭৩৫৮৮৩৪৫৭

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ