মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
আপডেট সময় :
২০২৫-১০-২৫ ১১:০৬:২০
মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মঠবাড়িয়া ( পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ ভস্মিভূত হয়েছে।
গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, বুধবার দিনগত রাত ১২টার দিকে শহরের দক্ষিণ বন্দর মহল্লার একটি মার্কেটে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা। খবর পেয়ে এলাকাবাসি ছুটে আসার আগেই পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মুদি, চায়ের দোকান ও হস্তশিল্প দোকানে মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা আগুনে সর্বশান্ত হয়ে পথে বসে বসেছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ পুড়ে গেছে। আনুমানিক ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোঃ মনির আকন
মঠবাড়িয়া (পিরোজপুর)
০১৭২৪১৮৩০৩১
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স