ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৭ দিনব্যাপী বাড়ন্ত মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১০-২৩ ২২:১৩:০৬
কাউখালীতে ৭ দিনব্যাপী বাড়ন্ত মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন কাউখালীতে ৭ দিনব্যাপী বাড়ন্ত মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরে কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের এসডিএফ কার্যালয়ে বুধবার (২২ অক্টোবর) দুপুরে  ০৭ দিন ব্যাপি বাড়ন্ত মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল হাই মল্লিক। কাউখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মোঃ আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মজিবর রহমান তালুকদার, অফিস সহকারি মতিয়ার রহমান, সংগঠক শামিমা আক্তার। প্রশিক্ষণ ২৪ জন নারী ও ৬ জন নারী মোট ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী পিরোজপুর।
তারিখ,২২/১০/২০২৫

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ