ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১০-২২ ২৩:১৬:৩৪
বাহুবলে বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাহুবলে বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।



‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় নাজমা বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার ৫ নম্বর লামাতাসী ইউনিয়নের কাজিহাটা গ্রামের হান্নান মেম্বারের বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



‎নিহত নাজমা বেগম ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।



‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাঁশঝাড়ে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।v

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ