ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান


আপডেট সময় : ২০২৫-১০-২২ ২১:১৫:৪৫
ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান
মোঃ আরিফুল ইসলাম 
ঢাকা আলিয়া প্রতিনিধি:


সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস” স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবির এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।


আসিফ আব্দুল্লাহ বলেন,
পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের কাছে সবসময় গ্রহণযোগ্য ও অনুপ্রেরণামূলক। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। যদি আমরা ক্যাম্পাসগুলো পরিষ্কার রাখি, শিক্ষার্থীরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পাবে।


শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, আমরা আমাদের ক্যাম্পাস, আবাসিক হল ও খেলার মাঠকে পরিষ্কার পরিছন্ন রাখবো। পরিষ্কার পরিছন্ন কর্মসূচী একদিনের নয়। এছাড়াও তিনি শিক্ষার্থীদের ব্যাবহারিত ময়লা নিদিষ্ট ডাস্টবিনে ফেলা ও পরিষ্কার রাখান আহ্বান জানান


ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক বলেন, পরিচ্ছন্নতা শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি আমাদের দায়িত্ব ও শৃঙ্খলের প্রতিফলন।
শিক্ষার্থীরা যদি ছোট-বড় জায়গা পরিষ্কার রাখতে শিখে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল হবে।
আজকের এই অভিযান আমাদের ক্যাম্পাসকে শুধু স্বাস্থ্যকরই নয়, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক করে তুলেছে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ